বিজ্ঞাপন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়াকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনার সম্ভাবনা, একমত যুক্তরাষ্ট্র ও চীন

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১:০০ পিএম
বিজ্ঞাপন
রাশিয়াকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনার সম্ভাবনা, একমত যুক্তরাষ্ট্র ও চীন পড়েছেন ১ জন

বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও পারমাণবিক অস্ত্র হ্রাসের লক্ষ্যে রাশিয়াকে অন্তর্ভুক্ত করে উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় আলোচনার গুরুত্ব নিয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টেলিফোনে আলাপকালে এই বিষয়ে ঐকমত্যে পৌঁছান। শান্তি ও পারমাণবিক নিরস্ত্রীকরণের মতো লক্ষ্য অর্জনে অর্থবহ আলোচনা জরুরি বলে তারা মত প্রকাশ করেন।

বিজ্ঞাপন

চীনের অনুরোধে আয়োজিত এই টেলিফোন সংলাপে আগামী ১৮ ও ১৯ নভেম্বর শেনজেনে অনুষ্ঠেয় এপেক সম্মেলন এবং ১৪ ও ১৫ ডিসেম্বর মায়ামিতে হতে যাওয়া জি-২০ সম্মেলন নিয়েও আলোচনা হয়েছে। দুই দেশের নেতারা পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রাশিয়াকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনার সম্ভাবনা, একমত যুক্তরাষ্ট্র ও চীন
0:00 / 0:00
1x