উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও পারমাণবিক অস্ত্র হ্রাসের লক্ষ্যে রাশিয়াকে অন্তর্ভুক্ত করে উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় আলোচনার গুরুত্ব নিয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টেলিফোনে আলাপকালে এই বিষয়ে ঐকমত্যে পৌঁছান। শান্তি ও পারমাণবিক নিরস্ত্রীকরণের মতো লক্ষ্য অর্জনে অর্থবহ আলোচনা জরুরি বলে তারা মত প্রকাশ করেন।
চীনের অনুরোধে আয়োজিত এই টেলিফোন সংলাপে আগামী ১৮ ও ১৯ নভেম্বর শেনজেনে অনুষ্ঠেয় এপেক সম্মেলন এবং ১৪ ও ১৫ ডিসেম্বর মায়ামিতে হতে যাওয়া জি-২০ সম্মেলন নিয়েও আলোচনা হয়েছে। দুই দেশের নেতারা পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।