বিজ্ঞাপন
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুশফিকুরের শেষ টেস্টে জমকালো আয়োজনের পরিকল্পনা বিসিবির

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১:০০ এএম
বিজ্ঞাপন
মুশফিকুরের শেষ টেস্টে জমকালো আয়োজনের পরিকল্পনা বিসিবির পড়েছেন ৭ জন

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ (বাসস): যথাযথ উদযাপনের মধ্য দিয়ে মুশফিকুর রহিমের শেষ টেস্টকে স্মরণীয় করে রাখতে জমকালো আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী বছর ১৪ ফেব্রুয়ারি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলবেন মুশফিকুর।

বাংলাদেশ ক্রিকেটে মুশফিকুরের অবদান ও অর্জনকে সম্মান জানাতে বড় পরিসরে বিদায় সংবর্ধনার আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বোর্ড সভা শেষে তামিম বলেন, মুশফিকের শেষ টেস্টকে বিশেষ উপলক্ষ করে তুলতে বিসিবির পরিকল্পনা রয়েছে এবং যথাসময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

তামিম ইকবাল আরও বলেন, মুশফিকের জন্য বিসিবি অবশ্যই বড় ধরনের আয়োজন করবে এবং তাঁর মতো একজন মানসম্পন্ন ক্রিকেটারের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে তাঁর খুব খারাপ লাগছে। বিদায়ী টেস্টের আগে মুশফিকুরের ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি।

বাংলাদেশের সাবেক এই অধিনায়কের দীর্ঘ ক্যারিয়ারে সমালোচনা ও হতাশার বিষয়গুলো নিয়ে আলোচনা না করে তাঁর অর্জন ও অবদানকে গুরুত্ব দেওয়ার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান তামিম। বাংলাদেশ ক্রিকেটে মুশফিকুরের অবদান উদযাপনের এই উদ্যোগে টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন
মুশফিকুরের শেষ টেস্টে জমকালো আয়োজনের পরিকল্পনা বিসিবির
0:00 / 0:00
1x