বিজ্ঞাপন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারিনি : শান্ত

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১:০২ এএম
বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারিনি : শান্ত পড়েছেন ৯ জন

তিনি আরও বলেন, “আমরা ভালো শুরু করতে পারিনি। এমনকি বোলিংয়েও ভালো করতে পারিনি। এ কারণেই ম্যাচটি হেরেছি।”

হতাশাজনক সফরের মধ্যেও কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন শান্ত। বিশেষ করে মাত্র চারটি টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়েও তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ তিনি।

বিজ্ঞাপন

শান্ত বলেন, “সে যেভাবে ব্যাটিং করেছে, তা সত্যিই ভালো লেগেছে।”

ভবিষ্যতে বিদেশের মাটিতে ভালো করতে ক্যাচিং এবং টপ অর্ডার ব্যাটারদের ইনিংসের শুরুতে শক্ত ভিত গড়ার সক্ষমতাসহ বেশ কিছু ক্ষেত্রে উন্নতির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বাংলাদেশ অধিনায়ক।

তিনি বলেন, “ক্যাচিংয়ের মতো অনেক জায়গায় উন্নতি করতে হবে। টপ অর্ডার ব্যাটার হিসেবে আমরা কীভাবে ইনিংস শুরু করছি, সেটিও গুরুত্বপূর্ণ। আমাদের আরও অনেক ক্ষেত্রে উন্নতি করতে হবে।”

বিজ্ঞাপন

ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে না পারায় টেস্ট জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে বলে স্বীকার করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দেশে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজ হারের পর দক্ষিণ আফ্রিকা সফরে এসেছিল বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার মাটিতে সাফল্যের আত্মবিশ্বাস নিয়ে দেশটিতে টেস্ট জয়ের বড় স্বপ্ন দেখেছিল সফরকারীরা।

দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজ হারের পেছনে ব্যাটিংয়ের দুর্বলতা, বোলিংয়ে কার্যকারিতার অভাব এবং ফিল্ডিংয়ে ভুলকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন শান্ত।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে রেকর্ড ৪০০ রান করেও ৯ উইকেটে হারে বাংলাদেশ। তবে দ্বিতীয় ও শেষ টেস্টে সেই পারফরম্যান্সের ধারেকাছেও যেতে পারেনি দল। ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে হেরে যায় তারা।

সেঞ্চুরিয়ানে বড় ব্যবধানে হারের পর শান্ত বলেন, চ্যালেঞ্জ সম্পর্কে আগে থেকেই জানা থাকলেও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছে ব্যাটিং ইউনিট।

শান্ত বলেন, “ব্যাটিং ইউনিট হিসেবে যত দ্রুত সম্ভব এই কন্ডিশনের সঙ্গে আমাদের মানিয়ে নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু আমরা তা পারিনি। বিশেষ করে ব্যাটিংয়ে আমরা ভালো করতে পারিনি।”

ওয়ান্ডারার্সে প্রথম টেস্ট হারের পর দল ঘুরে দাঁড়াতে না পারার বিষয়ে শান্ত স্বীকার করেন, নতুন করে দলকে সংগঠিত করা কঠিন ছিল। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নিয়ে মাঠে নামার ওপর জোর দেন তিনি।

তিনি বলেন, “এটা কঠিন, তবে ক্রিকেটে এমন ঘটনা ঘটতেই পারে। পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের ভালো পরিকল্পনা নিয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামা উচিত ছিল।”

তবে প্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং কিংবা বোলিং, কোনো বিভাগই প্রয়োজনীয় মানের পারফরম্যান্স করতে পারেনি বলে স্বীকার করেন শান্ত।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারিনি : শান্ত
0:00 / 0:00
1x