বিজ্ঞাপন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার: বর্ষসেরা হামজা চৌধুরী

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০০ এএম
বিজ্ঞাপন
সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার: বর্ষসেরা হামজা চৌধুরী পড়েছেন ১ জন

রাজধানীর একটি হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার-২০২৫ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে মোট ছয়টি ক্যাটাগরিতে ৭ জন ক্রীড়াবিদকে পুরস্কৃত করা হয়েছে। বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে নাম ঘোষণা করা হয়েছে ফুটবলার হামজা চৌধুরীর।

সাফ চ্যাম্পিয়নশিপে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি হামজা চৌধুরী। তবে তার অনুপস্থিতিতেও দর্শকের করতালি তার আকাশচুম্বী জনপ্রিয়তার প্রমাণ দিয়েছে। হামজা চৌধুরীর পাশাপাশি পাঠকের ভোটেও বর্ষসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বর্ষসেরা নারী খেলোয়াড় হয়েছেন নিগার সুলতানা জ্যোতি এবং উদীয়মান খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হয়েছেন খই খই মারমা। এছাড়া হকি তারকা আমিরুল ইসলাম ও নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা বর্ষসেরা রানার-আপ হয়েছেন। আজীবন সম্মাননা পেয়েছেন প্রবীণ ক্রিকেট সংগঠক লুৎফুর রহমান মাখন।

পুরস্কার অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, হামজা চৌধুরী বর্তমান বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ক্রেজ। এছাড়া বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ফুটবল দলের ৪-০ গোলের জয় এবং সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠাকে তিনি অসাধারণ অর্জন হিসেবে অভিহিত করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার: বর্ষসেরা হামজা চৌধুরী
0:00 / 0:00
1x