বিজ্ঞাপন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় দাবানল নেভানোর কাজে নিয়োজিত কপ্টার বিধ্বস্ত

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ৫:০০ এএম
বিজ্ঞাপন
ইন্দোনেশিয়ায় দাবানল নেভানোর কাজে নিয়োজিত কপ্টার বিধ্বস্ত পড়েছেন ২ জন

ইন্দোনেশিয়ায় দাবানল নিয়ন্ত্রণে পানি ছিটানোর কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার রোববার নদীতে বিধ্বস্ত হয়েছে। পানি সংগ্রহের সময় বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমান্তান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় দুই ক্রু সদস্যকে উদ্ধার করা হলেও অপর একজন এখনো নিখোঁজ রয়েছেন। জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র বার্টন পানজাইতান জানান, রোববারের দুর্ঘটনায় বেঁচে যাওয়া দুই অস্ট্রেলীয় নাগরিক নিরাপদে রয়েছেন। তবে তৃতীয় ক্রু সদস্য ইন্দোনেশীয় নাগরিকের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। বিমানবহর যখন পানি ছিটিয়ে আগুন নেভানোর অভিযান চালাচ্ছিল, তখন এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

ইউরোকপ্টার ইসি-২২৫এলপি সুপার পুমা মডেলের হেলিকপ্টারটি পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজে নিয়োজিত একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা প্রতিষ্ঠানটিকে এ কাজের জন্য নিয়োগ দিয়েছিল। প্রত্যক্ষदर्शীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, বারিতো নদী থেকে বিশেষ বালতিতে পানি তোলার পর হেলিকপ্টারটি নদীতে আছড়ে পড়ে।

কয়েক দিনের ব্যবধানে অগ্নিনির্বাপণ কাজে নিয়োজিত হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে, বুধবার বোর্নিও উপকূলের পানিতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজনের প্রাণহানি হয়। ভূমিতে অগ্নিনির্বাপণ কর্মীদের পাশাপাশি দাবানল মোকাবিলায় ইন্দোনেশিয়া আকাশপথে ব্যাপক অভিযান চালাচ্ছে। ঢাকা, ৮ নভেম্বর, ২০২৬ বাসস।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ইন্দোনেশিয়ায় দাবানল নেভানোর কাজে নিয়োজিত কপ্টার বিধ্বস্ত
0:00 / 0:00
1x