বিজ্ঞাপন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতার তিন বছর পর ঢাকায় হেনরি কিসিঞ্জার

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ৫:০০ পিএম
বিজ্ঞাপন
স্বাধীনতার তিন বছর পর ঢাকায় হেনরি কিসিঞ্জার পড়েছেন ৩ জন

স্বাধীনতার তিন বছর পর সেই হেনরি কিসিঞ্জারই বাংলাদেশ সফরে আসেনছবি: কোলাজ

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়ায় হেনরি কিসিঞ্জার বাংলাদেশে ব্যাপকভাবে সমালোচিত ছিলেন। স্বাধীনতার তিন বছর পর ১৯৭৪ সালের ৩০ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ঢাকা সফরে আসেন। প্রায় ২০ ঘণ্টার এই সফরে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠক করেন।

কিউবার কাছে পাটের বস্তা বিক্রির চুক্তির কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের খাদ্যসহায়তা নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছিল। ১৯৭৪ সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশের বন্দরে যুক্তরাষ্ট্রের মাত্র ৬৮ হাজার টন খাদ্যশস্য পৌঁছেছিল। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, কিসিঞ্জারের ঢাকা সফরের পর থেকেই মূলত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের খাদ্যশস্যের আগমন বাড়তে শুরু করে।

বিজ্ঞাপন

১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি কিসিঞ্জারের বিরুদ্ধে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলার অভিযোগ ছিল। তবে কার্যবিবরণী অনুযায়ী মন্তব্যটি করেছিলেন এলেক্সিস জনসন, যেখানে কিসিঞ্জারের সম্মতি ছিল। তাঁর এই সফরের মাত্র চার দিন আগে ২৬ অক্টোবর পদত্যাগ করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্বাধীনতার তিন বছর পর ঢাকায় হেনরি কিসিঞ্জার
0:00 / 0:00
1x