বিজ্ঞাপন
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়িত হয়নি: এবি পার্টি

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০০ এএম
বিজ্ঞাপন
জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়িত হয়নি: এবি পার্টি পড়েছেন ৫ জন

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। জাতীয় প্রেসক্লাব, ঢাকা। ২৮ অক্টোবর

জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আজ বুধবার ‘বছর পেরিয়ে জুলাই সনদ: প্রতিশ্রুতি বনাম বাস্তবতা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মঞ্জু বলেন, সনদের ৫ হাজার ৬৯০ শব্দের মধ্যে বর্তমান সরকার কয়টি অক্ষর বাস্তবায়ন করেছে, জনগণ তার হিসাব জানতে চায়। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার দায়ে একদিন রাজনৈতিক ও আইনগত বিচারের মুখোমুখি হতে হবে।

বিজ্ঞাপন

সভায় রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, সরকার উল্টো পথে হাঁটছে এবং বাকস্বাধীনতা হরণের প্রবণতা দেখা যাচ্ছে। এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জনগণ বিচার ও সংস্কার চায় এবং সরকার চাইলেও কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অনুমতি দিতে পারে না।

সভায় আরও বক্তব্য দেন ভয়েস অব রিফর্মের সংগঠক মাশরুর ফাহিম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, মানবাধিকারকর্মী আমাতুল্লাহ রুবীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়িত হয়নি: এবি পার্টি
0:00 / 0:00
1x