বিজ্ঞাপন
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়াত জাপানি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ৫:০০ পিএম
বিজ্ঞাপন
প্রয়াত জাপানি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা পড়েছেন ৭ জন

জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন। গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে এবং তার বয়স হয়েছিল ৮৭ বছর। মঙ্গলবার তার প্রকাশকরা এ তথ্য জানিয়েছেন। বিখ্যাত বক্সিং সিরিজ ‘আশিতা নো জো’র স্রষ্টা হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

জাপানের বড় প্রকাশনা প্রতিষ্ঠান কোদাংশা জানায়, পেশাদার শিল্পী হওয়ার পথে অসংখ্য নবীন মাঙ্গা শিল্পী চিবার উপদেশ মনে ধারণ করেছেন। গত ৪৬ বছর ধরে তরুণ মাঙ্গা শিল্পীদের ‘তেৎসুয়া চিবা পুরস্কার’ দিয়ে আসছে এই প্রতিষ্ঠানটি। মাঙ্গা জগতে চিবার অসামান্য অবদান অপূরণীয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

তেৎসুয়া চিবার মাঙ্গায় বিভিন্ন খেলার তরুণ ক্রীড়াবিদদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি যুদ্ধ-পরবর্তী জাপানের সাধারণ মানুষের দারিদ্র্য ও আশাবাদের চিত্র উঠে এসেছে। গলফ, বক্সিং ও জাপানি মার্শাল আর্ট কেন্দো ছিল তার কাজের অন্যতম বিষয়।

১৯৬০-এর দশক থেকে ১৯৭০-এর দশক পর্যন্ত প্রকাশিত ‘আশিতা নো জো’ সিরিজের কেন্দ্রীয় চরিত্র এক সমস্যাগ্রস্ত তরুণ। কিশোর সংশোধনাগারে বক্সিং শেখার পর সে পেশাদার বক্সিংয়ে নাম লেখায়। সিরিজটি জাপানের সংস্কৃতিতে বিশেষ প্রভাব ফেলেছিল।

সাত দশকের কর্মজীবনে চিবা বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা করেছেন এবং জাপান কার্টুনিস্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিয়েছেন। শিল্প, বিজ্ঞান ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাপানের অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘অর্ডার অব কালচার’সহ বেশ কয়েকটি সম্মাননা পেয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রয়াত জাপানি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা
0:00 / 0:00
1x