বিজ্ঞাপন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

 দেশের খবর
দেশের খবর ডেস্ক বার্তা১ ফলোয়ার
প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১:০০ এএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ১:২৮ এএম
বিজ্ঞাপন
হরমুজে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান পড়েছেন ৭ জন

হরমুজ প্রণালিতে চলমান নিরাপত্তাহীনতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার তেহরানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং অর্থনৈতিক অবরোধই তাদের অঞ্চলে তৈরি হওয়া নিরাপত্তাহীনতার মূল উৎস। শত্রুভাবাপন্ন দুই দেশের চলমান এই সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দুতে রয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সোমবার তেহরানে পৌঁছান রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে মস্কো বর্তমানে এই কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।

গত ফেব্রুয়ারি থেকে চলা এই সংকটের ফলে বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ল্যাভরভের এই সফরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার থমকে যাওয়া আলোচনা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন
হরমুজে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান
0:00 / 0:00
1x
×
বিজ্ঞাপন