বিজ্ঞাপন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোমোতে বড় হারের পর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৪:০০ পিএম
বিজ্ঞাপন
কোমোতে বড় হারের পর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক পড়েছেন ১ জন

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার স্তাদিও জিউসেপ্পে সিনিগালিয়ায় কোমোদের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই লজ্জাজনক হারের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে জয়হীন থাকল ঐতিহ্যবাহী ক্লাবটি। ম্যাচ শেষে কোচ মাইকেল ক্যারিক স্বীকার করেছেন দলের সবাই বেশ হতাশগ্রস্ত হয়ে পড়েছেন।

কোচ মাইকেল ক্যারিক বলেন, লিডসের বিপক্ষে পারফরম্যান্সের সঙ্গে আজকের পারফরম্যান্সের এমন পার্থক্য সত্যিই বোঝা কঠিন। তিনি হতাশা ও রাগের কথা প্রকাশ করে জানান, পরবর্তী ম্যাচের আগে দলকে প্রস্তুত করতে হবে। আগামী রোববার নিজেদের মাঠে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের মুখোমুখি হবে তার দল।

বিজ্ঞাপন

চলতি মৌসুমে লিগে ৪০ বছরের মধ্যে সবচেয়ে বাজে শুরুর রেকর্ড গড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সংবাদ সম্মেলনে ক্যারিক পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে চাকরি হারানোর কোনো ভয় বা চিন্তা তিনি করছেন না। ওল্ড ট্র্যাফোর্ডের কোচ বলেন, নিজের অবস্থান নিয়ে তিনি একবারও ভাবেননি।

ম্যাচ শেষে সফরকারী সমর্থকদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার বিষয়টি তার ওপর বাড়তে থাকা চাপের সঙ্গে সম্পর্কিত, এমন ধারণাও নাকচ করেছেন ক্যারিক। গত সপ্তাহে এ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর কোমো ম্যাচেও দুই মিনিটের মধ্যে গোল হজম করে দলটি। সেস ফাব্রেগাসের দল ৪-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর বদলি হিসেবে নামা জশুয়া জির্কজি যোগ করা সময়ে এক গোল শোধ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কোমোতে বড় হারের পর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক
0:00 / 0:00
1x