উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নজরুল ইসলাম জানান, গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রুবেল কাজের সন্ধানে তাঁর প্রতিষ্ঠানে আসেন। প্রথমে তাঁকে কাজে নিয়োগ দিতে রাজি না হলেও রুবেলের অসহায়ত্ব এবং বৃদ্ধ মায়ের চিকিৎসা ও দেখাশোনার দায়িত্বের কথা বিবেচনা করে মানবিক কারণে তাঁকে কাজে নিয়োগ দেন।
তিনি আরও জানান, চাকরির প্রথম দিকে রুবেল নিয়মিত মালামাল বিক্রির টাকা ও হিসাব বুঝিয়ে দিতেন। কিন্তু কিছুদিন পর থেকে তিনি নিয়মিত হিসাব দিতে অনীহা প্রকাশ করতে থাকেন। এতে সন্দেহ হলে তাঁকে সব হিসাব বুঝিয়ে দিয়ে চাকরি ছেড়ে দিতে বলা হয়।
প্রতিষ্ঠানটির মালিকের অভিযোগ, গত ২১ নভেম্বর ২০২৬ তারিখে নগদ টাকাসহ রুবেল উধাও হয়ে যান। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় অভিযুক্ত রুবেলের সন্ধান পেতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছেন মো. নজরুল ইসলাম। কেউ তাঁর সন্ধান দিতে বা খুঁজে পেতে সহযোগিতা করলে তাঁকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
যোগাযোগ: ০১৮১৪৯৩২৩৬৩
সংবাদদাতার বক্তব্য: এ বিষয়ে আপাতত প্রতিষ্ঠানের মালিকের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত রুবেলের বক্তব্য এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে সংবাদটি আরও পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হবে।