উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
“তাদের অবশ্যই কৃতিত্ব দিতে হবে। আমার মনে হয়, আমরা সব রকম চেষ্টাই করেছি।”
অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতেই পরপর দুটি ছক্কা হাঁকান মার্শ। তবে পরের বলেই হেনরি ক্রোকম্বের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
অন্য ওপেনার জেক ফ্রেজার-ম্যাকগার্কও ছিলেন আক্রমণাত্মক। কিন্তু স্যাম কারেন বোলিংয়ে আসার পর ক্যাচ দিয়ে ২৭ রানে আউট হন তিনি। চার বল পর অপ্রয়োজনীয় রানআউটে ৩ রানে ফেরেন স্যাম হার্পার।
পরের ওভারেই টিম ডেভিড আউট হলে ৪ উইকেটে ৫৮ রানে বিপাকে পড়ে স্বাগতিকরা। এরপর নিখিল চৌধুরী ও লাচলান শ ডেভিস ইনিংস সামাল দেন।
রান তুলতে বেশ বেগ পেতে হচ্ছিল অস্ট্রেলিয়াকে। স্কোরবোর্ড সচল করার চেষ্টা করতে গিয়ে ১১তম ওভারে ১০ রানে বিদায় নেন শ।
পরের উইকেটে ডেভিসের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন নিখিল। ডেভিস করেন ৩৯ রান। এরপর শেষ দিকে দ্রুত রান তোলে অস্ট্রেলিয়া। শেষ পাঁচ ওভারে আসে ৬৬ রান। ইনিংসের শেষ তিন বলে কারেনকে টানা তিনটি ছক্কা হাঁকান ডোয়ারশুইস।
ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬ (বাসস) : অনেরিন ডোনাল্ডের বিধ্বংসী ৮৫ ও ফিল সল্টের ৫৮ রানের দুর্দান্ত ব্যাটিংয়ে মঙ্গলবার দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারীরা।
মাত্র ৩২ বলের ইনিংসে ৯টি ছক্কা ও চারটি চার হাঁকান ডোনাল্ড। দেশের হয়ে নিজের প্রথম অর্ধশতকটি তিনি পূর্ণ করেন মাত্র ১৮ বলে।
আরেক ওপেনার সল্টের কাছ থেকেও দারুণ সমর্থন পান ডোনাল্ড। গোল্ড কোস্টে ৮ উইকেটে অস্ট্রেলিয়ার করা ১৮৪ রান মাত্র ১৩.১ ওভারে ২ উইকেট হারিয়ে টপকে যায় ইংল্যান্ড।
মেলবোর্নে সিরিজের প্রথম ম্যাচে তিন উইকেটে জয়ের পর টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন নিখিল চৌধুরী।
ইংল্যান্ডের রান তাড়ায় শুরু থেকেই ঝড় তোলেন ডোনাল্ড। পেসার জ্যাক এডওয়ার্ডসের প্রথম ওভারে ১৯ রান নেন তিনি। এরপর নিখিলে বলে তিনটি ছক্কা ও দুটি চার মেরে পঞ্চম ওভারেই অর্ধশতক পূর্ণ করেন।
ইংল্যান্ডের ব্যাটারদের সামনে অসহায় হয়ে পড়েন অস্ট্রেলিয়ার বোলাররা। জোয়েল ডেভিস এক ওভারেই ৩১ রান দেন। শেষ পর্যন্ত আরও একটি বড় শট খেলতে গিয়ে আউট হন ডোনাল্ড। ডিপে তাঁর ক্যাচ নেন এডওয়ার্ডস।
২৪ বলে অর্ধশতক পূর্ণ করেন সল্ট। শেষ পর্যন্ত অপরাজিত থাকার লক্ষ্যে ব্যাটিং করছিলেন তিনি। তবে বেন ডোয়ারশুইসের নিজের বলেই দুর্দান্ত ক্যাচে তাকে ফিরতে হয়।
এরপর অধিনায়ক ব্রুক (১০ অপরাজিত) ও টম ব্যান্টন (২৬ অপরাজিত) দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ বলেন, “আমার মনে হয়েছিল, ১৮৪ রান করার পর আমরা ম্যাচে বেশ ভালোভাবেই ছিলাম।