উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
ঘটনার পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি এবং এর মূল কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে এটি দ্বিতীয় বড় সড়ক দুর্ঘটনা। এর আগে গত ১২ নভেম্বর ফুজাইরাহ এলাকায় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে ১৪ জন নিহত ও ৩০ জন আহত হন।