উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। তবে মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষের করা সেই প্রস্তাবিত অঙ্কের পরিমাণ আপাতত গোপন রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার রাজধানীর শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের এই সভা অনুষ্ঠিত হয়।
মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় মালিকপক্ষের দেয়া প্রস্তাবকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।
এর আগে শ্রমিকপক্ষের পক্ষ থেকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়া হয়েছিল। চার সদস্যের পরিবারের ব্যয় ও জীবনযাত্রার মান বিবেচনায় এই দাবি তুলেছিলেন শ্রমিক প্রতিনিধিরা। বর্তমানে উভয় পক্ষই একে অপরের প্রস্তাবগুলো পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে পরবর্তীতে সংশোধিত প্রস্তাব দেয়া হতে পারে।