উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে আগামীকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীতে ‘মোটরসাইকেল শোডাউন’ করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে এই কর্মসূচি শুরু হবে।
এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে আয়োজিত এই শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর হয়ে মিরপুর ১২ নম্বরে গিয়ে শেষ হবে। দলের পক্ষ থেকে একে ‘মোটরসাইকেল শোভাযাত্রা’ হিসেবে অভিহিত করা হয়েছে।
এই কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও তারেক এ আদেল উপস্থিত থাকবেন বলে দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কর্মসূচির বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবেই এই মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।