উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ জন, মাদকসেবী ৫ জন এবং ডাকাতির প্রস্তুতিকালে ১ জনসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদকসেবীরা হলেন— মো. সাকিব মোল্লা সুমন (২৬), মো. শামীম (২৭), মো. স্বপন মিয়া (৩২), মো. নাঈম (১৮) ও সাজিদুল (২৫)।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতারকৃতরা হলেন— রাজীব হাসান (৪১), মো. সালাউদ্দিন সানি (৪০) ও মেহেদী হাসান (২৬)।
এছাড়া ডাকাতির প্রস্তুতির অভিযোগে মো. মজিবর (৪৫) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।