উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুর জেলার আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা জটিলতা নিরসনে সচিবালয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর ২০২৬, বেলা ১টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান এবং ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। সীমানা নির্ধারণের ক্ষেত্রে বিদ্যমান নথিপত্র ও জরিপের রেকর্ড পর্যালোচনার ওপর গুরুত্বারোপ করেন ভূমিমন্ত্রী।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান জানান, সীমানা বিরোধের ফলে চরাঞ্চলের মানুষ দীর্ঘকাল ধরে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধানের আহ্বান জানান।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন মাঠপর্যায়ের বাস্তবতার পাশাপাশি আধুনিক ডিজিটাল জরিপ প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন। সভায় সেতু এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান ও সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়াসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।