উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি সরকার দেশে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করছে। গত সাত মাসে জাতীয় ঐক্যের নামে আওয়ামী লীগকে জায়গা দিতে গিয়ে বিএনপি নিজেই এখন সংকটের মুখে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও বিচার প্রক্রিয়া এড়িয়ে জাতীয় ঐক্যের কোনো সুযোগ নেই। জুলাইয়ের ঐক্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়, বরং তা বাংলাদেশের জনগণের সঙ্গে। তিনি দ্রুত সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়ে তিনি বলেন, এতে নির্যাতনের শিকার ব্যক্তিরা ন্যায়বিচার পাবেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে দ্য মেফেয়ার ভেন্যুর সামনে এনসিপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে পাঁচজন আহত হয়েছেন। এহতেশামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।