উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের মধ্যপ্রদেশের দিনদোরি জেলায় এক ভয়াবহ দুর্ঘটনায় ৩৫ বছর বয়সী রাজেন্দ্র বারৌতিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার আগুনের পাশে বসে থাকার সময় রসগোল্লা ভেবে একটি দেশীয় বোমা মুখে দিলে সেটি বিস্ফোরিত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের তথ্যমতে, গ্রামীণ এলাকায় বন্য শূকর মারার জন্য ময়দা ও বারুদ দিয়ে তৈরি এই বিস্ফোরক ব্যবহার করা হয়। দেখতে হুবহু মিষ্টির মতো হওয়ায় দুর্ভাগ্যবশত রাজেন্দ্র সেটিকে রসগোল্লা মনে করে খেয়ে ফেলেন। স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এই ধরনের বিস্ফোরক ব্যবহারের চল রয়েছে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতোমধ্যে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। নারী পুলিশ কর্মকর্তা রেখা সিং জানিয়েছেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড নাকি নিছক দুষ্টুমির ফল, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্য ছাড়া প্রাণঘাতী অপরাধের ধারায় মামলা দায়ের করা হয়েছে।