উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের তায়কোয়ানডো প্রশিক্ষণের মানোন্নয়ন এবং দক্ষ কোচ তৈরির লক্ষ্যে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে ‘কোচেস ট্রেনিং অ্যান্ড রিফ্রেশার কোর্স-২০২৬’ শীর্ষক এই আয়োজনের সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস শাকুর চৌধুরী এবং সদস্য শায়রুল কবির খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
তৃণমূল থেকে জাতীয় পর্যায়ের প্রায় ২০০ জন কোচ এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। এতে জেলা ক্রীড়া সংস্থা, সেনাবাহিনী, বিজিবি, আনসার ও বিকেএসপি-র প্রতিনিধিরা রয়েছেন। কোচদের পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তায়কোয়ানডো প্রশিক্ষণের মান উন্নত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। আগামী শনিবার সনদ বিতরণের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে।