উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাঁটুর চোটের কারণে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে স্পেনের নেশন্স লিগের ম্যাচে খেলতে পারবেন না বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) সোমবার এই বিষয়টি নিশ্চিত করেছে। গত রোববার লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে এই চোট পান ১৯ বছর বয়সী এই তারকা।
আগামী কয়েক দিন বার্সেলোনায় চিকিৎসা নেবেন ইয়ামাল। রোববার মাদ্রিদে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার লক্ষ্য রয়েছে তাঁর। একইসঙ্গে ফ্লু থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় চেকিয়া সফরে যেতে পারছেন না রিয়াল সোসিয়েদাদের স্ট্রাইকার মিকেল ওয়ারসাবালও।
চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে দারুণ ছন্দে থাকা ইয়ামাল এখন পর্যন্ত ২০টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন। তিনি ১৭টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৩টি গোল করিয়েছেন। তবে তাঁর খেলার সময় নিয়ন্ত্রণ নিয়ে এর আগেও বার্সেলোনা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছিল।