উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
থাকছে ৮৫% পর্যন্ত ছাড় ও মেগা প্রাইস ড্রপ নিয়ে দেশের অন্যতম বিশ্বাসযোগ্য ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবু আবারো নিয়ে এলো বছরের সবচেয়ে আকর্ষণীয় শপিং ক্যাম্পেইন ‘১১.১১ বিগেস্ট সেল’। গত বছর প্রথমবারের মতো ১১.১১ ক্যাম্পেইন আয়োজন করে ব্যাপক সাফল্য অর্জনের পর, এবারও গ্রাহকদের জন্য বছরের সেরা ও এক্সক্লুসিভ সব অফার নিয়ে ফিরে আসছে পিকাবু। গ্রাহকদের অনলাইন শপিং অভিজ্ঞতাকে আরো আনন্দদায়ক ও সাশ্রয়ী করে তুলতেই এই বিশেষ আয়োজন করা হয়েছে।
এবারের ১১.১১ ক্যাম্পেইনে থাকছে সর্বোচ্চ ৮৫% পর্যন্ত ছাড়, হোম অ্যাপ্লায়েন্স, কিচেন অ্যাপ্লায়েন্স, স্মার্টফোন পণ্যে মেগা প্রাইস ড্রপ, নির্দিষ্ট পণ্যে ফ্ল্যাট ৫০% পর্যন্ত বিশেষ ছাড়। এছাড়া ১১ টাকা, ১,১১১ টাকা ডিলস, ফ্রি ডেলিভারি, ফ্রি ইনস্টলেশনসহ নানা আকর্ষণীয় অফার এবং দেশের স্বনামধন্য বিভিন্ন ব্যাংকের কার্ডে পেমেন্টের মাধ্যমে বিশেষ ডিসকাউন্ট ও বাড়তি সুবিধা দেওয়া হবে। ক্যাম্পেইনজুড়ে গ্রাহকরা উপভোগ করতে পারবেন এক দিনের বিশেষ প্রাইস ড্রপ এবং সীমিত সময়ের জন্য এক্সক্লুসিভ ডিল।
হায়ার, হাইসেন্স, ওয়ালটন, হোয়ার্লপুল, হিটাচি, হনর, স্যামসাং, আইসিই, ফিলিপসসহ দেশী-বিদেশী স্বনামধন্য ব্র্যান্ডের অথরাইজড ও অরিজিনাল পণ্য পাওয়া যাবে আকর্ষণীয় দামে। স্মার্টফোন, গ্যাজেট, টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন থেকে শুরু করে লাইফস্টাইল ও দৈনন্দিন প্রয়োজনীয় নানা পণ্যে থাকছে বিশেষ অফার। পিকাবু গ্রাহকদের কাছে আস্থা অর্জন করেছে অথেনটিক পণ্য, অফিসিয়াল ওয়ারেন্টি, নির্ভরযোগ্য ডেলিভারি এবং বিক্রয়-পরবর্তী সেবার মাধ্যমে।
দেশজুড়ে ডেলিভারি সুবিধার পাশাপাশি ঢাকার নির্দিষ্ট এলাকায় রয়েছে এক্সপ্রেস ও একই দিনে ডেলিভারির সুবিধা। এছাড়া গ্রাহকদের কেনাকাটা আরও সহজ করতে রয়েছে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ইএমআই সুবিধা, ক্যাশ অন ডেলিভারি এবং একাধিক পেমেন্ট অপশন। ১১.১১ বিগেস্ট সেলের এক্সক্লুসিভ অফার, বিশেষ প্রাইস ড্রপ এবং ক্যাম্পেইনের বিস্তারিত জানতে চোখ রাখুন পিকাবুর ওয়েবসাইট www.pickaboo.com এবং অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে।