উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে তাইইউয়ান শহরের ওই আবাসিক ভবনে আগুন লাগে। অগ্নিকাণ্ডের পর ৩৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যাদের মধ্যে সোমবার সকাল পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, রোববারই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং উদ্ধার অভিযান শেষ করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি, বিষয়টি নিয়ে বর্তমানে তদন্ত চলছে।
চীনে ভবন নির্মাণে নিরাপত্তাবিধি অমান্য ও অবহেলার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। এর আগে গত বছরের নভেম্বরে হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬৮ জন এবং গত জুলাইয়ে একটি জুতার কারখানায় ২৮ জন নিহত হয়েছিলেন।