উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার দুই আসামি, ছয় মাদকসেবী, সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত মামলার এক আসামি, ডাকাতি মামলার এক আসামি ও এক ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ছয় মাদকসেবী হলেন— জাহিদ হাসান নিলয় (২১), রমজান (৪২), মোঃ কাউসার (২৮), মোঃ ফরহাদ (২৬), আবু সাঈদ (৩৩) ও মোঃ রুবেল (২৬)।
বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার দুজন হলেন— মোঃ উজ্জল (৪৪), যিনি সোনারগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে উল্লেখিত, এবং মোঃ বিল্লাল হোসেন (৩৬), যিনি পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখিত।
এ ছাড়া সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত মামলায় আবু ইউসুফ (৩১), ডাকাতি মামলায় সাইফুল ইসলাম (৩৮) এবং ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ পারভেজ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।