উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অবসরপ্রাপ্ত টেনিস সুপারস্টার রাফায়েল নাদালকে পরিচালনা পর্ষদে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ। বুধবার ক্লাবটি এ তথ্য জানিয়েছে। ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল ২০১১ সাল থেকে রিয়াল মাদ্রিদের সম্মানসূচক সদস্য। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে।
আগামী ২১ নভেম্বর ক্লাবের সাধারণ সভায় রিয়াল মাদ্রিদের সদস্যদের নাদালের নিয়োগ অনুমোদন করার কথা রয়েছে। জুনে অনুষ্ঠিত নির্বাচনে এনরিক রিকোয়েলমেকে হারিয়ে জয়ী হন পেরেজ। ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ বাসস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নাদাল লিখেছেন, রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়ায় সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে এই প্রস্তাব গ্রহণ করেছি। নতুন কিছু শেখার এবং নিজের সাধ্যমতো অবদান রাখার জন্য মুখিয়ে আছি।
চল্লিশ বছর বয়সী নাদাল বর্ণাঢ্য ক্যারিয়ারে রেকর্ড ১৪টি ফ্রেঞ্চ ওপেন একক শিরোপা জিতেছেন। ২০২৩ সালে নাদাল বলেছিলেন, একদিন তিনি রিয়াল মাদ্রিদের সভাপতি হতে চান। তবে সেই পদের জন্য তিনি যোগ্য কি না, তা নিয়ে নিশ্চিত ছিলেন না।