উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান ন্যাশনাল কমিটির সাবেক চেয়ারম্যান মাইকেল হোয়াটলিকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী রয় কুপার। মঙ্গলবারের এ জয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে নিজ দলের জন্য গুরুত্বপূর্ণ একটি আসন নিশ্চিত করলেন তিনি। বিভিন্ন সংবাদমাধ্যমের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এবং ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
দক্ষিণাঞ্চলীয় এ অঙ্গরাজ্যের বিদায়ী গভর্নর কুপার রিপাবলিকান সিনেটর থম টিলিসের স্থলাভিষিক্ত হবেন। অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া টিলিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিতি পেয়েছেন। এনবিসি নিউজ ও এবিসি নিউজ নির্বাচনে কুপারকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।