উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অবশেষে পয়েন্টের দেখা পেল বাংলাদেশ। সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে দুর্দান্ত লড়াই উপহার দেয় দলটি।
এর আগে ভারত, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরে আসরে বেশ চাপে ছিল বাংলাদেশ। তবে হতাশাজনক শুরুর পর শেষ ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। চীনের বিপক্ষে এই ড্র থেকে একটি মূল্যবান পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ জাতীয় হকি দল।
ম্যাচের প্রথম কোয়ার্টারে চীন গোল করে এগিয়ে গেলেও দমে যায়নি বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে সমতায় ফেরান অধিনায়ক আশরাফুল ইসলাম। শেষ পর্যন্ত সেই স্কোরলাইন ধরে রেখে মাঠ ছাড়ে বাংলাদেশ।