উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় ২ জন, মাদকসেবী ১৬ জন, শিশু ধর্ষণ মামলায় ১ জন এবং ওয়ারেন্টভুক্ত ৩ জন রয়েছেন।
সোমবার (২ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকসেবী হিসেবে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মোঃ অনিক মিয়া (২৪), আবির (৩১), ফাহিম (২০), সাগর (২৬), শাওন বর্মন (২০), সবুজ (২৬), আরিফ (১৯), মোঃ আরমান (৩০), আল আমিন (১৯), সৈকত (৩০), মোঃ তৌহিদুর রহমান সিয়াম (২৩), সজীব দাস (৩০), সুজন দাস (৩১), মোঃ শামীম হোসেন (২৯), মোঃ সজীব আহম্মেদ (৩০) ও মোঃ জাহিদ (২২)।
এ ছাড়া ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় মোঃ মনির হোসেন সুমন (৩০) ও মোছাঃ আকলিমা (২২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শিশু ধর্ষণ মামলায় মোঃ রাসেল (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মোঃ শহীদুল, সুহেদ আহমদ ও মোঃ রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
াপুলিশি তথ্য অনুযায়ী, অভিযানে মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।