উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার অধিকাংশ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সাথে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম, তবে লেনদেনের পরিমাণ ৪১৮ কোটি টাকা ছাড়িয়েছে।
দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫১ দশমিক ৬৪ পয়েন্ট কমে ৫৩৩৩ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, ডিএস৩০ সূচক ২৬ দশমিক ২৫ পয়েন্ট কমে ২০৪২ দশমিক ১৪ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ৮ দশমিক ১৬ পয়েন্ট কমে ১০৩৭ দশমিক ৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে আজ মোট ৩৮৬টি কোম্পানি ও বিভিন্ন ধরনের সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৬টির দাম বেড়েছে, ২৪৯টির কমেছে এবং ৫১টির দাম অপরিবর্তিত ছিল।
আজ দিন শেষে ডিএসইতে মোট ১ লাখ ৬৪ হাজার ৩৯৪টি ট্রেডে ১৭ কোটি ১ লাখ ৫৮ হাজার ৯৫১টি শেয়ার ও সিকিউরিটিজ হাতবদল হয়েছে। এর মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪১৮ কোটি ২২ লাখ ৩৬ হাজার টাকা এবং বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৮ হাজার ১১১ কোটি ৯৭ লাখ ১১ হাজার ১৬৪ টাকা।
বিভাগভিত্তিক লেনদেনে ‘এ’ ক্যাটাগরির ১৯৩টির মধ্যে ২৭টির দাম বেড়েছে, ১৫৫টির কমেছে ও ১১টির অপরিবর্তিত ছিল। ‘বি’ ক্যাটাগরির ৬৯টির মধ্যে ৩৩টির দাম বেড়েছে, ৩০টির কমেছে ও ছয়টির অপরিবর্তিত ছিল এবং ‘জেড’ ক্যাটাগরির ১২৩টির মধ্যে ২৬টির দাম বেড়েছে, ৬৩টির কমেছে ও ৩৪টির অপরিবর্তিত ছিল।
এছাড়া মিউচুয়াল ফান্ডের ৩২টি ইস্যুর মধ্যে একটির দাম বেড়েছে, ২৭টির কমেছে এবং চারটির অপরিবর্তিত ছিল। করপোরেট বন্ডের তিনটি ইস্যুর মধ্যে একটির দাম বেড়েছে ও দু’টির কমেছে এবং সরকারি সিকিউরিটিজের একটি ইস্যুর দাম কমেছে।