উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ থামাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ প্রয়োগ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্প স্পষ্টভাবে জানান, জেলেনস্কি চাইলে রাশিয়ার সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে পারেন।
ট্রাম্পের মতে, ইউক্রেনের জনগণ আর দীর্ঘস্থায়ী এই যুদ্ধ পরিস্থিতি মেনে নিতে প্রস্তুত নয়। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, দুই বছর আগেই জেলেনস্কির উচিত ছিল রাশিয়ার সঙ্গে চুক্তিতে আবদ্ধ হওয়া।
এদিকে রাশিয়ার হাতে আটক মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ডকে মুক্ত করতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন ট্রাম্প। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, শীঘ্রই এই মার্কিন নাগরিক মুক্তি পেতে পারেন।
অন্যদিকে, উত্তেজনা নিরসনের লক্ষ্যে নরওয়ের অসলোতে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেছেন জেলেনস্কি। বৈঠকে গোয়েন্দা তথ্য আদান-প্রদান পুনরায় চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করলেও ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন জেলেনস্কি।